ঢাকা   রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

পাঁচ কোম্পানির চাপে ডিএসইএক্সে পতন

পাঁচ কোম্পানির চাপে ডিএসইএক্সে পতন

রোববার (০৮ ফেব্রুয়ারি) সূচক কমার মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২২৯ পয়েন্টে।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা গেছে, সূচক পতনের পেছনে বড় ভূমিকা রেখেছে পাঁচটি তালিকাভুক্ত কোম্পানি। এসব কোম্পানি মিলিয়ে ডিএসইর প্রধান সূচক থেকে প্রায় ১৪ পয়েন্ট কমে গেছে।

সূচক পতনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ ব্যাংকটির কারণে ডিএসইএক্স থেকে প্রায় ৪ পয়েন্ট কমেছে। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ৭০ পয়সা বা ১ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৫১ টাকা ৫০ পয়সা থেকে ৫৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ইসলামী ব্যাংকের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৪ কোটি ৫৯ লাখ টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ সূচক পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির কারণে ডিএসইএক্স থেকে ৪ পয়েন্টেরও বেশি কমেছে। লেনদেন শেষে শেয়ারটির দর ৮ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১২ টাকা ৬০ পয়সায়। দিনের মধ্যে শেয়ারটির দর ৪১১ টাকা থেকে ৪২৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ওয়ালটন হাইটেকের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার।

তৃতীয় অবস্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। আজ ব্যাংকটির কারণে ডিএসইর প্রধান সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট কমেছে। এদিন শেয়ারটির দর ৯০ পয়সা বা ৫ দশমিক ০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ টাকায়। লেনদেন চলাকালে শেয়ারটির দাম ১৬ টাকা ৯০ পয়সা থেকে ১৮ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকার।

এছাড়া সূচক পতনে অবদান রাখা বাকি দুই কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংক ডিএসইএক্স থেকে প্রায় ২ পয়েন্ট এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসও প্রায় ২ পয়েন্ট কমিয়ে দিয়েছে।