ঢাকা   রোববার ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারদরে ঊর্ধ্বগতি, সূচকে ওঠানামা

সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারদরে ঊর্ধ্বগতি, সূচকে ওঠানামা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ ফেব্রুয়ারি) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন সূচকে সামান্য ওঠানামা থাকলেও বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম ঘণ্টায়—বেলা ১১টা পর্যন্ত—ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ শূন্য দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ‘ডিএস-৩০’ ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮ পয়েন্টে।

এই সময়ে ডিএসইতে মোট ১২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৫টির শেয়ারদর বেড়েছে, ১০৮টির কমেছে এবং ৭৭টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।