ঢাকা   রোববার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০৮, ৫ জুলাই ২০২৬

সর্বশেষ

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর

জাতীয় বাজেট ২০২৬-২৭ বাস্তবায়নে রাজস্ব আহরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও কর বিশেষজ্ঞরা।রোববার রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬: ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে প্রভাব’ শীর্ষক সেমিনারে তারা এ মতামত দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম আনজা কারস্টেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (ভ্যাট নীতি) মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসিসিআই সভাপতি মো. রোকনুজ্জামান

মূল প্রবন্ধ উপস্থাপনকালে স্নেহাশীষ বড়ুয়া বলেন, বাজেটে উচ্চ প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হলেও তা অর্জনে কার্যকর বাস্তবায়ন কৌশল প্রয়োজন। বাজেট ঘাটতি পূরণে ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, উচ্চ সুদের হার এবং সীমিত করদাতার ভিত্তির কারণে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে। এ জন্য করের আওতা বাড়ানোর পাশাপাশি কর প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভাপতির বক্তব্যে মো. রোকনুজ্জামান বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং সহজ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে নীতির ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি।

আলোচনায় বক্তারা বলেন, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে বিনিয়োগ ও শিল্পায়ন আরও গতি পাবে। পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নিয়মিত সংলাপ ও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সর্বশেষ