ঢাকা   রোববার ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

এক সভায় ডিভিডেন্ড ঘোষণা ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে পদ্মা ইসলামী লাইফ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬, ৫ জুলাই ২০২৬

সর্বশেষ

এক সভায় ডিভিডেন্ড ঘোষণা ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে পদ্মা ইসলামী লাইফ

শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ডিভিডেন্ড ঘোষণা এবং প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী ১৪ জুলাই দুপুর আড়াইটায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৪ সালের জন্য পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ফলে এবার কোম্পানিটি কী ধরনের ডিভিডেন্ড ঘোষণা করে, সেদিকে বিনিয়োগকারীদের বিশেষ নজর থাকবে।

সর্বশেষ