ঢাকা   বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

২০ আগস্ট ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন, শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮, ২০ আগস্ট ২০২৬

২০ আগস্ট ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন, শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। দিনটিতে ব্লক মার্কেটে মোট ৪১ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৭২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে ব্লক মার্কেটের লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় অবস্থানে থাকা জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানির মধ্যে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ৪ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকার এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৩ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থাৎ, বৃহস্পতিবার ডিএসইর ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া পাঁচ কোম্পানির শেয়ারেই মোট ৩১ কোটি ৪১ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছে।