ঢাকা   রোববার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শমরিতা হাসপাতালের মুনাফা বেড়েছে

শমরিতা হাসপাতালের মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেড ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৬৯ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৪ পয়সা।

অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ টাকা ৬১ পয়সা।

এ ছাড়া, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৭ পয়সা।