ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ১৮ মার্চ ২০২৬

সর্বশেষ

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় একজন নিহত এবং দুজন নিখোঁজ হয়েছেন। এছাড়া একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সদরঘাট এলাকায় ঘটে। নিহত ব্যক্তি মো. সোহেল ফকির (২২), বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটার বাসিন্দা। আহত হয়েছেন তার স্ত্রী রুপা আক্তার (২০)।

নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ হোসেন (৪০) এবং অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি লঞ্চ যাত্রী তোলার সময় পেছন থেকে আরেকটি লঞ্চ ধাক্কা দেয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, নিহত ও নিখোঁজের বিষয়ে নিশ্চিতভাবে তথ্য পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজে নিযুক্ত আছেন।

সর্বশেষ