ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতেও সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

জাতীয়

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ মার্চ ২০২৬

সর্বশেষ

ঈদের ছুটিতেও সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের নিজের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজ-খবর নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের ছুটি শুরুর পরও প্রধানমন্ত্রী বাসভবন থেকে কাজ চালাচ্ছেন। তিনি সারাদেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি যাচাই করছেন, কাজের গতি ও সময়মতো সম্পন্ন হওয়া নিশ্চিত করছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।

তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

গতকাল মঙ্গলবার থেকে সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। সেই সঙ্গে কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন। সরকারি ছুটি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে।

সর্বশেষ