ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

রাতের হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহতের দাবি ইসরায়েলের

বিশেষ প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ১৭:২০, ১৮ মার্চ ২০২৬

সর্বশেষ

রাতের হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী নিহতের দাবি ইসরায়েলের

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব রাতের এক হামলায় নিহত হয়েছেন এমন দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তবে ইসমাইল খতিব নিহত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তথ্যসূত্র: রয়টার্স

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, তিনি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার অনুমতি দিয়েছেন। এর জন্য আলাদা কোনো অনুমোদনের প্রয়োজন হবে না।

এর আগে, একই ধারাবাহিকতায় ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি।

পরপর উচ্চপর্যায়ের এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ