ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

৯ বগি লাইনচ্যুত, অন্তত ৫০ জন আহত; ঢাকার সঙ্গে ৫ জেলার ট্রেন চলাচল স্থগিত

জাতীয়

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ১৮ মার্চ ২০২৬

সর্বশেষ

৯ বগি লাইনচ্যুত, অন্তত ৫০ জন আহত; ঢাকার সঙ্গে ৫ জেলার ট্রেন চলাচল স্থগিত

ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়ের মধ্যেই বড় ধরনের রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে বগুড়ায়। নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (আজ) বেলা আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পর নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, রেললাইনে পূর্ব থেকেই ত্রুটি ছিল। ট্রেনটি স্টেশনের অদূরে পৌঁছালে হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে পড়ে এবং একে একে ৯টি বগি রেললাইন থেকে ছিটকে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কবে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সর্বশেষ