ঈদের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিক, শিক্ষাবিদ ও দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠান শুরু হবে। ঈদের নামাজের পর জাতীয় ঈদগাহে উপস্থিত হয়ে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলবে।
ঈদ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং এরপর গুলশানে নিজ বাসায় ঈদ উদযাপন করবেন।
যুক্তরাজ্যে দীর্ঘ দেড় যুগ নির্বাসন কাটানোর পর এবারই প্রথম তারেক রহমান দেশে ঈদ করছেন। তিনি ২৫ ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফেরেন এবং ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
























