ঢাকা   বুধবার ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:১০, ৪ মার্চ ২০২৬

সর্বশেষ

মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার

নতুন সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর ফলে তাঁদের হাতে থাকা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব কমিয়ে নির্দিষ্ট দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দুই উপদেষ্টার দায়িত্বও বাড়ানো হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন।

 কোন প্রতিমন্ত্রী পেলেন কোন দপ্তর

 মো. শরীফুল ইসলাম
আগে: বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট
এখন: বস্ত্র ও পাট মন্ত্রণালয়

 সুলতান সালাউদ্দিন টুকু
আগে: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য
এখন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

 হাবিবুর রশিদ
আগে: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন
এখন: রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

 মো. রাজিব আহসান
আগে: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন
এখন: নৌপরিবহন ও সেতু বিভাগ

 মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)
আগে: অর্থ ও পরিকল্পনা
এখন: পরিকল্পনা মন্ত্রণালয়

 ফারজানা শারমীন
আগে: মহিলা ও শিশু, সমাজকল্যাণ
এখন: সমাজকল্যাণ মন্ত্রণালয়

 মো. নুরুল হক নুর
আগে: শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ
এখন: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

 ববি হাজ্জাজ
আগে: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা
এখন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 দুই উপদেষ্টার দায়িত্ব বেড়েছে

পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দুইজনের দায়িত্ব বাড়ানো হয়েছে—

 নজরুল ইসলাম খান
রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

 রুহুল কবীর রিজভী আহমেদ
রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব।


 

সর্বশেষ