ঢাকা   মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে। দেশের উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

বদলির বিস্তারিত

কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করতে হবে। সময়মতো হস্তান্তর না করলে কর্মকর্তাদের সরাসরি অবমুক্ত ধরা হবে।

ইসির সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের পর এটি সবচেয়ে বড় পদক্ষেপ। আগামী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির জন্য মাঠ পর্যায়ের এ রদবদলকে প্রয়োজনীয় বলে দেখা হচ্ছে।