ঢাকা   সোমবার ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

১২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা, আসছে ডিভিডেন্ড ও ইপিএসের খবর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ১৯ জুলাই ২০২৬

১২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা, আসছে ডিভিডেন্ড ও ইপিএসের খবর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ডিভিডেন্ড ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। এসব সভায় কয়েকটি কোম্পানি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। পাশাপাশি কয়েকটি কোম্পানি চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলো হলো—প্রিমিয়ার লিজিং, সিঙ্গার বাংলাদেশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং রবি আজিয়াটা।

এর মধ্যে প্রিমিয়ার লিজিং ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে। অন্যদিকে, বাকি কোম্পানিগুলো ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলোর বোর্ড সভার এ তথ্য প্রকাশ করা হয়।

২১ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২২ জুলাই বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে যমুনা ব্যাংক এবং বিকেল ৪টায় ফিনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২৩ জুলাই বৃহস্পতিবার সবচেয়ে বেশি কয়েকটি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিকেল ২টা ৪৫ মিনিটে হাইডেলবার্গ সিমেন্ট এবং বিকেল ৩টায় সিঙ্গার বাংলাদেশ, ব্যাংক এশিয়া, এশিয়া ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিজিংয়ের বোর্ড সভা।

২৭ জুলাই ন্যাশনাল ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ২৮ জুলাই রবি আজিয়াটার বোর্ড সভাও বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এখন বিনিয়োগকারীদের নজর থাকবে এসব বোর্ড সভার সিদ্ধান্তের দিকে। বিশেষ করে কোন কোম্পানি কত শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে এবং কোন কোম্পানির ইপিএস কেমন আসে—তা জানতেই অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।