ঢাকা   রোববার ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ডিএসইতে চমক! দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ২১ জুন ২০২৬

সর্বশেষ

ডিএসইতে চমক! দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতার মধ্যে বেশ কয়েকটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট ও শেয়ারদরে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। দিনের লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৬৫ শতাংশ

এদিন দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডের মধ্যে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ৪ দশমিক ২৯ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ৩ দশমিক ৯৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৩ দশমিক ৯২ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৩ দশমিক ৭৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ৩ দশমিক ৩০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কসবিডিকম অনলাইন যৌথভাবে ৩ দশমিক ১১ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ ১০

ক্রম কোম্পানি/ফান্ড দর বৃদ্ধি (%)
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৬২
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৫.৭০
কেডিএস এক্সেসরিজ ৪.৬৫
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ৪.২৯
গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ৩.৯৫
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৩.৯২
ন্যাশনাল ফিড মিল ৩.৭৭
জেএমআই সিরিঞ্জ ৩.৩০
আমরা নেটওয়ার্কস ৩.১১
১০ বিডিকম অনলাইন ৩.১১

বাজার সংশ্লিষ্টদের মতে, নির্বাচিত কিছু শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার ফলে এসব প্রতিষ্ঠানের দর ঊর্ধ্বমুখী হয়েছে। সপ্তাহের শুরুতে এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করেছে।

সর্বশেষ