আজ (০৮ মার্চ’২৬) সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫২৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুরনায় প্রায় ৬৯ কোটি ২৫ লাখ টাকা কম। আজ রোববার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, শাইনপুকুর সিরামিকস এবং ইস্টার্ন ব্যাংক। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ২২ কোটি ৪৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ৬ টাকা ৫০ পয়সা বা ৮.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭০ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ৭০ টাকা ১০ পয়সা থেকে ৭৭ টাকা ১০ পয়সায় উঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকসের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৯ কোটি ১ লাখ ৭৪ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৪.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ১৮ টাকা ১০ পয়সা থেকে ২০ টাকা ৩০ পয়সায় উঠানামা করে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৭ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ১৮ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ৩০ পয়সায় উঠানামা করে।
























