ঢাকা   বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

১৮ ফেব্রুয়ারি: দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

১৮ ফেব্রুয়ারি: দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।দিন শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ

তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর শেয়ার দর বেড়েছে ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—

  • বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস – ৯.২৮%

  • প্রগতি লাইফ ইন্স্যুরেন্স – ৮.৫৮%

  • বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি – ৮.৩৩%

  • ড্যাফোডিল কম্পিউটারস – ৭.৯২%

  • পপুলার লাইফ ইন্স্যুরেন্স – ৭.৮৩%

  • ফারইস্ট ফাইন্যান্স
    প্রিমিয়ার লিজিং – যৌথভাবে ৭.১৪%

 বাজার সংশ্লিষ্টদের মতে, নির্দিষ্ট কিছু শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ও চাহিদা বৃদ্ধির কারণেই এসব শেয়ারে উল্লেখযোগ্য দর বৃদ্ধি লক্ষ্য করা গেছে।