ঢাকা   বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

১৮ ফেব্রুয়ারি: লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

১৮ ফেব্রুয়ারি: লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে লেনদেন শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।দিন শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকা, যার মাধ্যমে এটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকা

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ২৯ হাজার টাকা

এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—

  • দ্য সিটি ব্যাংক পিএলসি

  • প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

  • মন্নু ফেব্রিক্স লিমিটেড

  • ওরিয়ন ইনফিউশন লিমিটেড

  • ব্র্যাক ব্যাংক পিএলসি

  • আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড

  • কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড

বাজার বিশ্লেষকদের মতে, বড় মূলধনী ও সক্রিয় কয়েকটি শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় এদিন লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।