ঢাকা   বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

সিটি জেনারেলের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সিটি জেনারেলের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৩ টাকা ০৮ পয়সা—অর্থাৎ আয় বেড়েছে।

অর্থবছর শেষে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৪ পয়সা

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ মার্চ