ঢাকা   মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

১০ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

১০ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি

এদিন কোম্পানিটির ৩০ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে প্রতিষ্ঠানটি।

তথ্য অনুযায়ী, দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা

অন্যদিকে, ২১ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি

এছাড়া, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—

  • এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড

  • ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

  • দ্য সিটি ব্যাংক পিএলসি

  • স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

  • মালেক স্পিনিং মিলস লিমিটেড

  • সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড

  • বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড