ধরুন, হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা পরিচয় দিয়ে বললেন, `আপনার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে। তবে চাইলে বিষয়টি ম্যানেজ করা যাবে। বিকাশ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়ে দিন, তাহলে আর কোনো ঝামেলা হবে না।` এমন প্রলোভন বা ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা এখন নতুন কৌশল হিসেবে ব্যবহার করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।