ঢাকা   মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ইউসিবির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে ‘এএ-’

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২১ জুন ২০২৬

সর্বশেষ

ইউসিবির নতুন ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘমেয়াদে ‘এএ-’

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, নজরদারি (সার্ভেইলেন্স) মূল্যায়নের অংশ হিসেবে ইসিআরএল ইউসিবিকে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং দিয়েছে। একই সঙ্গে ব্যাংকটির জন্য ‘ডেভেলপিং’ আউটলুক নির্ধারণ করা হয়েছে।

রেটিং নির্ধারণের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি রেটিং প্রদানের তারিখ পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন প্রাসঙ্গিক পরিমাণগত (Quantitative) ও গুণগত (Qualitative) তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ‘এএ-’ রেটিং ব্যাংকটির ভালো ঋণ পরিশোধ সক্ষমতা এবং আর্থিক অবস্থানের প্রতিফলন হলেও ‘ডেভেলপিং’ আউটলুক ভবিষ্যতে ব্যবসায়িক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে রেটিংয়ে পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

সর্বশেষ