শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি ডিভিডেন্ড ঘোষণা এবং সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামী ২৫ জুন বিকাল ৩টায় ইসলামিক ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ অর্থবছরের জন্য ইসলামিক ফাইন্যান্স কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
অন্যদিকে, ২৮ জুন বিকাল সাড়ে ৩টায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করা হবে। পাশাপাশি ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
এর আগে ২০২৪ অর্থবছরের জন্য মেঘনা লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড প্রদান করেছিল।
























