শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজের এক উদ্যোক্তা পরিচালক তার মালিকানাধীন শেয়ার আরেক উদ্যোক্তা পরিচালকের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্যে জানা গেছে, উদ্যোক্ত পরিচালক নাঈম হাসান তার মালিকানাধীন ৪ লাখ ৬৩ হাজার ৬৮৭টি শেয়ার তার ভাই ও কোম্পানির আরেক স্পন্সর পরিচালক মহিম হাসানের কাছে উপহার হিসেবে স্থানান্তর করেছেন।
এই শেয়ার হস্তান্তরটি স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে, ডিএসইতে প্রকাশিত সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে শেয়ার স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালক শেয়ারগুলো গ্রহণ করেছেন।
























