সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৯.৩৭ শতাংশ, মাইদাস ফাইন্যান্স ৯.২৩ শতাংশ, যৌথভাবে বে লিজিং ও নূরানী ডাইং ৯.০৯ শতাংশ, তুং হাই নিটিং ৮.৮২ শতাংশ এবং ফিনিক্স ফাইন্যান্স ৮.৭০ শতাংশ বেড়েছে।
























