ঢাকা   মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ট্রাম্পের যুদ্ধ শেষের ঘোষণার প্রভাব

তেলের দামে বড় পতন, এশিয়ার শেয়ারবাজারে উত্থান

তেলের দামে বড় পতন, এশিয়ার শেয়ারবাজারে উত্থান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দামে ব্যাপক পতন হয়েছে। সেই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারগুলোতে বড় উত্থান দেখা গেছে।

সোমবার (৯ মার্চ) ৫ শতাংশেরও বেশি পতনের পর, মঙ্গলবার (১০ মার্চ) জাপানের বেঞ্চমার্ক নিক্কেই-২২৫ প্রায় ২.৫ শতাংশ বেড়েছে।দক্ষিণ কোরিয়ার কসপি সূচক আগের সেশনে ৬ শতাংশ পতনের পর ৫ শতাংশ বেড়েছে।


হংকংয়ে হ্যাং সেং সূচক প্রায় ১.৫ শতাংশ বেড়েছে, যা আগের দিনের বিপরীত।অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক সোমবার ২ শতাংশ পতনের পর মঙ্গলবার ১ শতাংশ বেড়েছে।

বাংলাদেশেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে সকাল থেকেই সূচকে ব্যাপক উত্থান দেখা গেছে।এদিকে, ট্রাম্পের ওই ঘোষণার পর ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা হিসেবে ৮.৫ শতাংশ হ্রাস পেয়েছে।