ঢাকা   শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

ডিএসইতে বিদায়ী সপ্তাহে কার শেয়ারে সবচেয়ে বেশি টাকা ঘুরেছে?

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ডিএসইতে বিদায়ী সপ্তাহে কার শেয়ারে সবচেয়ে বেশি টাকা ঘুরেছে?

বিদায়ী সপ্তাহে (২২–২৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–তে লেনদেনের দিক থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

 শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহজুড়ে সিটি ব্যাংকের শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.২৬ শতাংশ। ফলে বিদায়ী সপ্তাহে লেনদেনের তালিকায় একক আধিপত্য বজায় রেখেছে ব্যাংকটি।

 দ্বিতীয় স্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিটির শেয়ারে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩১ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৪.৩০ শতাংশ।
 তৃতীয় স্থানে ব্র্যাক ব্যাংক

তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।

সপ্তাহজুড়ে ব্যাংকটির শেয়ারে প্রতিদিন গড়ে ২৬ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৬৪ শতাংশ।

 লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি

বিদায়ী সপ্তাহে প্রতিদিন গড়ে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে আরও যেসব শেয়ারে—

রবি আজিয়াটা –  ২১.৭৬ কোটি টাকা (৩.০০%)

খান ব্রাদার্স পিপি ব্যাগ –  ১৭.৪২ কোটি টাকা (২.৪০%)

ওরিয়ন ইনফিউশন –  ১৭.৪২ কোটি টাকা (২.৪০%)

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড –  ১৪.৭৪ কোটি টাকা (২.০৩%)

স্কয়ার ফার্মাসিউটিক্যালস –  ১৩.১২ কোটি টাকা (১.৮১%)

ইস্টার্ন ব্যাংক –  ১২.৬৪ কোটি টাকা (১.৭৪%)

যমুনা ব্যাংক –  ১১.০২ কোটি টাকা (১.৫২%)

বিদায়ী সপ্তাহে ব্যাংক, ভোক্তা পণ্য ও টেলিকম খাতের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে সিটি ব্যাংক, অলিম্পিক ও ব্র্যাক ব্যাংক—এই তিন প্রতিষ্ঠানের শেয়ারই বাজারের বড় অংশের লেনদেন নিয়ন্ত্রণ করেছে।