ঢাকা   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত

বিশেষ প্রতিবেদন

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ১৯ মার্চ ২০২৬

সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত

সৌদি আরবের ইয়ানবু বন্দরে অবস্থিত ‘সৌদি আরামকো’র সামরেফ তেল শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন বিধ্বস্ত হওয়ায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও মূল্যায়ন করা হচ্ছে। এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আল–জাজিরা