ঢাকা   শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২ জরুরি নির্দেশনা জারি

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫১, ৫ মার্চ ২০২৬

সর্বশেষ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২ জরুরি নির্দেশনা জারি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক জরুরি পরিপত্রে সব সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে ১২টি বিশেষ নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা এই নির্দেশনায় কর্মকর্তাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২ নির্দেশনা

১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা-দরজা খুলে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
২. বিদ্যমান আলোর অন্তত অর্ধেক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখতে হবে।
৩. অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
৫. অফিস কক্ষ ত্যাগের সময় কক্ষের সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ নিশ্চিত করতে হবে।
৬. অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
৭. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহারে গুরুত্ব দিতে হবে।
৮. অফিস সময় শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি—লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসি বন্ধ রাখতে হবে।
৯. অপ্রয়োজনীয় আলোকসজ্জা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
১০. সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
১১. জ্বালানি তেল ও গ্যাস ব্যবহারে সর্বোচ্চ মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।
১২. বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাব গড়ে তুলতে এবং অপচয় কমাতে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে।

সর্বশেষ