বিক্রি কমেছে, অর্থায়ন ব্যয় বেড়েছে: আমরা টেকনোলজিসের অবনতি
বিক্রি বা আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া, অর্থায়ন ব্যয় বৃদ্ধি এবং গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহে বড় ধরনের পতনের কারণে আর্থিক সূচকে অবনতি হয়েছে বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস। এর প্রভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহও ঋণাত্মক হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।