শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালি ব্যাংকের পরিচালনা পর্ষদ গ্রীন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি ১০ কোটি ডলারের গ্রীন বন্ড ইস্যু করতে চায়। গ্রীন বন্ড নীতির স্থায়ী ও গ্রীন ফাইন্যান্স উদ্যোগ, আইএফসি গাইডলাইনস ও বাংলাদেশ ব্যাংকের স্থায়ী ফাইন্যান্স নীতির অংশ হিসেবে এই বন্ড ইস্যু করবে পূবালি ব্যাংক।























