ঢাকা   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১২ মার্চ ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে,মেঘনা কনডেন্সড মিল্কে শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।


উল্লেখ্য,মেঘনা কনডেন্সড মিল্কের ১৫ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ২৫ টাকা ২০ পয়সায়। আর ১১ মার্চ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৩ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৩১ শতাংশ।