শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন নরসিংদী পাওয়ার প্লান্টের সব স্থায়ী সম্পদ ১০ কোটি ২০ লাখ টাকায় বিক্রির চুক্তি করেছে। ২২ মেগাওয়াটের এই প্লান্টের সঙ্গে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) ১৫ বছরের চুক্তি শেষ হওয়ায় নবায়ন হবে না। সেই কারণে ডরিন পাওয়ার কর্তৃপক্ষ প্লান্টের সব স্থায়ী সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয়।
চুক্তি অনুযায়ী কেপিআই ট্রেডিং কোম্পানির হাতে বিক্রি হবে জেনারেটর, ট্রান্সফরমার, রেডিওটরস, ইঞ্জিন হল, ভবন, ইলেকট্রিক কেবলস, সুইচগিয়ার, প্যানেল, ব্যাটারি, ইক্যুপমেন্ট ও অন্যান্য এক্সেসরিজ।