ঢাকা   সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

২২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

 সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


২০ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি ।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।