ঢাকা   মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ন্যাশনাল ফিড মিলসের প্রতীকী ডিভিডেন্ড ঘোষণা

ন্যাশনাল ফিড মিলসের প্রতীকী ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে মাত্র ৩ পয়সা। উল্লেখযোগ্য বিষয় হলো—এর আগের অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৭১ পয়সা লোকসানে ছিল।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৯ পয়সা

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।