ঢাকা   মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ডিএসইতে ১৪ ডিসেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ১৪ ডিসেম্বর ২০২৫

ডিএসইতে ১৪ ডিসেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৯০ পয়সা বৃদ্ধি পেয়ে ১০ শতাংশ উত্থান দেখিয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বঙ্গজ লিমিটেড, যার শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। তৃতীয় স্থানে অবস্থান করছে রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, যা ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৬ শতাংশ বেড়েছে।

এর পাশাপাশি ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—বিএফএস থ্রেড অ্যান্ড ডাইং ৯.৩২ শতাংশ, ফ্যামিলি টেক্স ৮.৩৩ শতাংশ, বিডি ওয়েল্ডিং ৭.৩৮ শতাংশ, এপেক্স ট্যানারি ৬.০৮ শতাংশ, দেশ গ্রামেন্টস ৬.০৩ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৫.৮৮ শতাংশ এবং জিকিউ বলপেন ৫.৪২ শতাংশ দর বৃদ্ধি।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শুরুতেই এই ধরনের দর বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে এবং সামনের দিনগুলোর লেনদেনেও আশাবাদ তৈরি করেছে।