ঢাকা   মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ওষুধ খাতে মিশ্র চিত্র, তবু ৯ কোম্পানির শক্তিশালী প্রবৃদ্ধি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ২৪ মার্চ ২০২৬

সর্বশেষ

ওষুধ খাতে মিশ্র চিত্র, তবু ৯ কোম্পানির শক্তিশালী প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর সাম্প্রতিক আর্থিক চিত্রে মিশ্র প্রবণতা দেখা গেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের মুনাফা, নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) এবং নিট সম্পদ মূল্যে নিম্নমুখী ধারা লক্ষ্য করা গেলেও কিছু কোম্পানি ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর’২৫) আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, খাতটির ৩৪টি কোম্পানির মধ্যে মাত্র ৯টি প্রতিষ্ঠান আয়, ক্যাশ ফ্লো এবং নিট সম্পদ—এই তিনটি গুরুত্বপূর্ণ সূচকেই একযোগে প্রবৃদ্ধি ধরে রেখেছে।

বিনিয়োগকারীদের জন্য স্বস্তির বিষয় হলো, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বাড়াতে সক্ষম হয়েছে। খাত সংশ্লিষ্টদের মতে, দক্ষ লজিস্টিক ব্যবস্থাপনা ও পরিচালন ব্যয় নিয়ন্ত্রণের কারণে অনেক কোম্পানির ক্যাশ ফ্লোতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা সামগ্রিক আর্থিক ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে।

 প্রবৃদ্ধিতে এগিয়ে থাকা ৯ কোম্পানি

যেসব প্রতিষ্ঠান আয়, ক্যাশ ফ্লো ও নিট সম্পদ—তিন সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে, সেগুলো হলো—এসিআই, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিকন ফার্মা, ইবনে সিনা, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইড, রেনেটা এবং স্কয়ার ফার্মা।

 এসিআই: ইপিএস ৬.১১ টাকা, ক্যাশ ফ্লো ১২.১৬ টাকা, এনএভি ১২৮.৯৭ টাকা
 এশিয়াটিক ল্যাবরেটরিজ: ইপিএস ২.৫৮ টাকা, ক্যাশ ফ্লো ৪.০১ টাকা, এনএভি ৫৬.০৭ টাকা
 বিকন ফার্মা: ইপিএস ৪.৭৩ টাকা, ক্যাশ ফ্লো ৬.৫৭ টাকা, এনএভি ৩২.৩২ টাকা
 ইবনে সিনা: ইপিএস ১৫.২৭ টাকা, ক্যাশ ফ্লো ২৪.৫৮ টাকা, এনএভি ১৩৪.৪১ টাকা
 নাভানা ফার্মা: ইপিএস ৩.৩৫ টাকা, ক্যাশ ফ্লো ৮.১১ টাকা, এনএভি ৪৮.৩২ টাকা
ওরিয়ন ইনফিউশন: ইপিএস ১.১৫ টাকা, ক্যাশ ফ্লো ১.৮৫ টাকা (আগে ছিল ঋণাত্মক), এনএভি ১৫.৯০ টাকা
 ফার্মা এইড: ইপিএস ১৪.০৯ টাকা, ক্যাশ ফ্লো ১০.১১ টাকা, এনএভি ১৪৯.৫৪ টাকা
 রেনেটা: ইপিএস ১৩.৫৮ টাকা, ক্যাশ ফ্লো ১২.৮৭ টাকা, এনএভি ৩১৩.৪৮ টাকা
 স্কয়ার ফার্মা: ইপিএস ১৬.৫৬ টাকা, ক্যাশ ফ্লো ১৩.১৬ টাকা, এনএভি ১৬২.৪১ টাকা

এই তথ্যগুলো ইঙ্গিত দেয় যে, সামগ্রিকভাবে খাতটি চাপে থাকলেও দক্ষ ব্যবস্থাপনা ও ব্যয় নিয়ন্ত্রণে সক্ষম কোম্পানিগুলোই টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে। বিশেষ করে যেসব কোম্পানি অপারেশনাল দক্ষতা বাড়িয়েছে, তারাই বিনিয়োগকারীদের আস্থা অর্জনে এগিয়ে রয়েছে।

সর্বশেষ