আজ (১১ মার্চ’২৬) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন কমেছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫১৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুরনায় প্রায় ৭৫ কোটি ২৫ লাখ লাখ টাকা কম। আজ বুধবার ডিএসইর লেনদেন তালিকায় বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, সি পার্ল হোটেল এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৩টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৪ কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৩.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৬ টাকা ২০ পয়সা থেকে ৭০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৩ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৩৯ টাকা ৬০ পয়সায় উঠানামা করে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৮.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। আর শেয়ারটির দর ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৫ টাকায় উঠানামা করে।
























