সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।এদিন কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমে তালিকার প্রথম স্থানে অবস্থান করে।
দর পতনের শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ড
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট – ৯.২৬%
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট – ৯.০৯%
মাইদাস ফাইন্যান্স লিমিটেড – ৮.৯৬%
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার – ৭.৫৯%
জাহিন স্পিনিং – ৭.২৭%
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড – ৬.২৫%
আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড – ৬.২৫%
ইউনিয়ন ক্যাপিটাল – ৫.৮৮%
সাইফ পাওয়ারটেক – ৫.৮০%
গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড – ৫.৭১%
বাজার বিশ্লেষকদের মতে, দিনশেষে আর্থিক খাত ও কিছু ফান্ডভিত্তিক শেয়ারে বিক্রির চাপ বাড়ায় দরপতনের তালিকায় এসব কোম্পানি ও ফান্ড উঠে এসেছে।
























