ঢাকা   মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

শপথের প্রথম দিনেই বাজারে ইতিবাচক বার্তা ঊর্ধ্বমুখী সূচকে চলছে ডিএসইর লেনদেন

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথের প্রথম দিনেই বাজারে ইতিবাচক বার্তা ঊর্ধ্বমুখী সূচকে চলছে ডিএসইর লেনদেন

নতুন সরকারের শপথের প্রথম দিনেই ইতিবাচক সাড়া দিয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা—বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৪ দশমিক ২৩ পয়েন্ট, অবস্থান করছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।

লেনদেনের চিত্রেও দেখা যাচ্ছে সক্রিয়তা। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৪০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় রয়েছে বেশিরভাগ কোম্পানি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে—

  •  দর বেড়েছে ২১৪টির

  •  কমেছে ১১২টির

  •  অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারদর

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকারের শপথকে ঘিরে রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের আস্থাই বাজারের এই ইতিবাচক প্রবণতার প্রধান কারণ।