ঢাকা   সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

 ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

 ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭ পয়সা বা ১০ দশমিক ৭৭ শতাংশ বেড়ে যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দরও ৭ পয়সা বা ১০ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার তৃতীয় স্থানে উঠে আসে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ার দর ৭ পয়সা বা ১০ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।

এছাড়া, এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে
ইসলামী ব্যাংক বাংলাদেশ এর শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ,
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৯ দশমিক ৭৯ শতাংশ,
ফার্স্ট ফাইন্যান্স ৯ দশমিক ৬৮ শতাংশ,
উত্তরা ফাইন্যান্স ৯ দশমিক ৬২ শতাংশ,
ঢাকা ডাইং ৯ দশমিক ৫৯ শতাংশ,
ফারইস্ট ফাইন্যান্স ৯ দশমিক ৫৯ শতাংশ এবং
প্রিমিয়ার লিজিং এর শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

লেনদেন শেষে শেয়ারদরের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে লিজিং ও আর্থিক খাতের শেয়ার নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।