জীবনের সব পরিস্থিতিতে অবিচল থাকার ৮ উপায়
জীবন কখনো সুখ-স্বাচ্ছন্দ্য ও সাফল্যে ভরে ওঠে, আবার কখনো দুঃখ, ব্যর্থতা, অসুস্থতা, আর্থিক সংকট কিংবা প্রিয়জনের বিচ্ছেদ মানুষকে গভীরভাবে নাড়া দেয়। জীবনের এমন উত্থান-পতনে অনেকেই হতাশ হয়ে পড়েন, হারিয়ে ফেলেন মানসিক স্থিরতা। তবে একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, সুখে-দুঃখে সব পরিস্থিতিতেই আল্লাহর ওপর ভরসা রাখা এবং নিজের বিশ্বাস ও আদর্শে অবিচল থাকা।