শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেড অনলাইন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যাখ্যা দিয়েছে।ডিএসই সূত্রে জানা গেছে, "রিং শাইনের বিরুদ্ধে ২৪০ কোটি টাকার বকেয়া, ঢাকার ইপিজেড থেকে উচ্ছেদের মুখে" শিরোনামে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে গত ২ মার্চ ২০২৬ তারিখে ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল।