ঢাকা   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ১২ মার্চ ২০২৬

সর্বশেষ

ডিএসইতে তিন ব্রোকারেজের ছয় অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

 শেয়ারবাজারের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের কয়েকজন অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহার করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ইবিএল সিকিউরিটিজ পিএলসি (ডিএসই ট্রেক নম্বর-২৬) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. তারেক শামস বিন আলীকে প্রত্যাহার করেছে।


একইভাবে হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-৪১) তাদের চারজন অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তারা হলেন—মো. মনিরুল আলম, সাইফ মোস্তফা আলী, মারিয়া জান্নাত এবং মনাশ হালদার।

এছাড়া বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-৩০) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি খোরশেদ আলমকে প্রত্যাহার করেছে।

ডিএসই সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর আবেদনের ভিত্তিতে এসব অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ