ঢাকা   মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি)
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ সংক্রান্ত সময়সূচি প্রকাশ করে।

ঘোষিত সূচি অনুযায়ী, রমজান মাসে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ
লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত।

এছাড়া, প্রতিদিনের লেনদেন শেষে পোস্ট ক্লোজিং সেশন চলবে
দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

রমজান মাস শেষ হওয়ার পর এবং পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আবার বর্তমান নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।