ঢাকা   শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক ফলাফল প্রকাশ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১০ নভেম্বর ২০২৫

সর্বশেষ

মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক ফলাফল প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ইপিএস হয়েছে ১৪ টাকা ২৯ পয়সা । আগের বছর ইপিএস ছিল ১২ টাকা ৭৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৮৩ টাকা ৮৬ পয়সা। আগের বছর ছিল মাইনাস ৬৫ টাকা ৪২ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯২ টাকা ৭৯ পয়সা।

সর্বশেষ