ঢাকা   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, আউটলুক ‘স্টেবল’

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১২ মার্চ ২০২৬

সর্বশেষ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, আউটলুক ‘স্টেবল’

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং বসুন্ধরা পেপার মিস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) সিমটেক্স ইন্ডাস্ট্রিজকে দীর্ঘমেয়াদে "এ" এবং স্বল্পমেয়াদে "এসটি-৩" রেটিং প্রদান করেছে। কোম্পানিটির আউটলুক 'স্টেবল' বা স্থিতিশীল হিসেবে নির্ধারণ করা হয়েছে।


এই রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (CRAB) বসুন্ধরা পেপার মিলসের সার্ভেইলেন্স এন্টিটি রেটিং প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে "এ১ (এলআর)" ও "বি১ (এলআর)" এবং স্বল্পমেয়াদে "এসটি-৪" ও "এসটি-৫" রেটিং প্রদান করেছে। এ ক্ষেত্রেও কোম্পানির আউটলুক 'স্টেবল' রাখা হয়েছে।

এই রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫, ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ব্যাংক দায় এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে।

সর্বশেষ