ঢাকা   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পরিবেশবান্ধব অর্থায়নে বড় উদ্যোগ নিচ্ছে পূবালী ব্যাংক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ১২ মার্চ ২০২৬

সর্বশেষ

পরিবেশবান্ধব অর্থায়নে বড় উদ্যোগ নিচ্ছে পূবালী ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটি জানিয়েছে, গত ১১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এই অর্থ সংগ্রহ করা হবে পাঁচ বছর মেয়াদি গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে।


ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন বন্ড ইস্যু করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের গ্রিন বন্ড প্রিন্সিপলস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের নির্দেশনা এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে।

তবে এ বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় সব ধরনের বিধি-বিধান পরিপালন করতে হবে বলে জানিয়েছে ব্যাংকটি।

বাজার সংশ্লিষ্টদের মতে, গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত তহবিল পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে বিনিয়োগ করা হতে পারে, যা দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
 

সর্বশেষ