ঢাকা   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১২ মার্চ ২০২৬

সর্বশেষ

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

 পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) টানা সাত দিন বন্ধ থাকবে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পবিত্র ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যে ১৮ মার্চ (বুধবার) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই কারণে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত উভয় শেয়ারবাজারে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম হবে না।


ডিএসই ও সিএসই জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

টানা সাত দিনের বন্ধের ফলে ঈদ পরবর্তী সময়ে, ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সর্বশেষ