ঢাকা   মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

রেকর্ড উত্থানে আড়াই ডজনের বেশি প্রতিষ্ঠান হল্টেড, বিক্রেতা সংকটে লেনদেন স্থগিত

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

রেকর্ড উত্থানে আড়াই ডজনের বেশি প্রতিষ্ঠান হল্টেড, বিক্রেতা সংকটে লেনদেন স্থগিত

চার মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ রেকর্ড উত্থানের মধ্য দিয়ে রবিবার (০৯ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১২ পয়েন্টে

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২৭টির শেয়ারদর বৃদ্ধি পায়। তবে তীব্র বিক্রেতা সংকটের কারণে আড়াই ডজনের বেশি প্রতিষ্ঠান হল্টেড হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

যেসব প্রতিষ্ঠানে বিক্রেতা সংকটে লেনদেন স্থগিত

ডিএসই সূত্রে জানা যায়, ক্রয়াদেশ থাকলেও বিক্রয়াদেশ না থাকায় আজ যেসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হল্টেড হয়েছে সেগুলো হলো—
ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, বে-লিজিং, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং, উত্তরা ফাইন্যান্স, জাহিন স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, এএফসি এগ্রো, সি অ্যান্ড এ টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স, এবি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, অ্যাকটিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, বিআইএফসি, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ইউনিয়ন ক্যাপিটাল, ফ্যামিলি টেক্স, রিংশাইন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তুংহাই নিটিং ও এপোলো ইস্পাত।

 দর বৃদ্ধির শীর্ষে লিজিং খাত

দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে পিপলস লিজিংইন্টারন্যাশনাল লিজিং। এদিন প্রতিষ্ঠান দুটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬ পয়সায়

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ফাস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ দশমিক ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭ পয়সায়

 তৃতীয় অবস্থানে তিন কোম্পানি

তৃতীয় অবস্থানে রয়েছে বে-লিজিং, জিএসপি ফাইন্যান্সপ্রাইম ফাইন্যান্স

  • বে-লিজিং: ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ৪ টাকা ৪০ পয়সা

  • জিএসপি ফাইন্যান্স: ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে ৩ টাকা ৩০ পয়সা

  • প্রাইম ফাইন্যান্স: ২০ পয়সা বা ১০ দশমিক ১০ শতাংশ বেড়ে ২ টাকা ২০ পয়সা

 অন্যান্য উল্লেখযোগ্য দর বৃদ্ধি

এছাড়াও—

  • শার্প ইন্ডাস্ট্রিজ: ৯.৮৪%

  • প্রিমিয়ার লিজিং: ৯.৭৮%

  • উত্তরা ফাইন্যান্স: ৯.৬০%

  • জাহিন স্পিনিং: ৯.৫২%

  • ফারইস্ট ফাইন্যান্স: ৯.৪৭%

  • এএফসি এগ্রো: ৯.৪৩%

  • সি অ্যান্ড এ টেক্সটাইল: ৯.০৯%

  • মাইডাস ফাইন্যান্স: ৮.৯৩%

  • এবি ব্যাংক: ৮.৮৯%

  • ফার্স্ট ফাইন্যান্স ও ফিনিক্স ফাইন্যান্স: ৮.৮২% করে

এ ছাড়া অ্যাকটিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, বিআইএফসি, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ইউনিয়ন ক্যাপিটাল, ফ্যামিলি টেক্স, রিংশাইন, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তুংহাই নিটিং ও এপোলো ইস্পাত–এর শেয়ার দরও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সর্বশেষ